Showing posts with label ছড়া. Show all posts
Showing posts with label ছড়া. Show all posts

Sunday, July 6, 2025

ভুতে ভুতে ভাব।। বিজন বেপারী



ভুতে ভুতে ভাব
বিজন বেপারী 

মেছো ভুত আর গেছো ভুতে
বন্ধু ভারি খুব 
জেলে পাড়ায় ঘাপটি মারে
মগ ডালেতে চুপ।

যতো মাছ‌ই পায় না জেলে
ওরাই দুজন খায়
জেলে ভাবে, মাছগুলো ভাই
কোথায় চলে যায়?

হঠাৎ দ্যাখে মাছের কাঁটা 
নায়ে আছে পড়ে 
চালাক জেলে সব বুঝে যায় 
আগুন জ্বেলে ধরে।

জেলের ডিঙি শ্বাস ফিরে পায়
ভরে এবার মাছে
গেছো ভুত আর মেছো ভুতে
কান্না করে গাছে।



রবি ঠাকুর ।। মোঃ সৈয়দুল ইসলাম

 রবি ঠাকুর 

মোঃ সৈয়দুল ইসলাম




কবিগুরু রবি ঠাকুর
বাঙালি এক কবি,
হদয় মাঝে এঁকেছিলেন
দুই বাংলারই ছবি।

দুই বাংলাকে ভালোবেসে
লিখেছেন মধুর গান,
যতোই শুনি কাছে টানে
মন করে আনচান।


লিখেছেন কতো গল্প কবিতা
শিশু কিশোর ছড়া,
মুখের ভাষায় ছড়িয়ে গেছে
সুবিশাল এই ধরা।

কাব্যকথায় রবি ছিলেন
সুভাস ছড়ানো ফুল,
বিশ্ব বুকে হাজারো কবি
নেই তাঁর সমতূল।

গাছই আপন।। বিজন বেপারী

গাছ‌ই আপন
বিজন বেপারী 

Published from Blogger Prime Android App

গাছ লাগালে দুঃখ কমে
সকল মানুষের
একটু জমি ফেলনা না যায় 
যেথায় মাটির ঘের।

বাড়ির উপর আশে পাশে 
লাগাই ফলের গাছ 
ছোট্ট শিশুর ভরবে যে মন
ছাড়বে না এর পাছ।

প্রকৃতিতে অক্সিজেন দেয়
ফলমূল খাদ্য
হাজার হাজার টাকা আনে
বাজে বিয়ের বাদ্য।

অকৃতজ্ঞ নয় তো যে গাছ
প্রতিদান সে দেয়
বৃক্ষরোপণ করি সবাই 
নিধন‌ই অন্যায়।


ছড়ার মজা বিজন বেপারী

 ছড়ার মজা 

বিজন বেপারী 


ভাটা মাছে উজান টানে
নদী খালের জলে 
ভারি মজা এই যে দৃশ্য 
খোকা খুকি বলে।

গভীর বনে মৌমাছিরা
মধুর বানায় চাক
মধুর লোভে হানা দিয়ে
ঘোর বিপদে কাক।

টিনের চালে নূপুর বাজে 
টুন টুনা টুন টুন 
ভালো লাগে আষাঢ় মাসে 
পান্তা,মরিচ নুন।

মেঘেরা হয় উথাল পাতাল 
সাদা কালো মেঘ 
ছুটছে তারা এমনি করে 
যাবে ছুটে হেগ!

সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও ।। ময়ূখ রঞ্জন ঘোষ

জগন্নাথদেব মাসির বাড়ি থেকে ফিরে সিংহ দুয়ার দিয়ে ভিতরে ঢুকতে যাবে আর মুখের উপর দরজা বন্ধ করে দিলেন মা লক্ষ্মী। মারাত্মক অভিমান। কোন অনুনয়...

Popular Post